অ্যাম্বাসেডর পদমর্যাদার প্যাট্রিশিয়া বুটানিস কয়েক মাসের মধ্যে ঢাকা আসছেন
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন মনোনীত অ্যাম্বাসেডর প্যাট্রিশিয়া এ বুটানিস আগামী কয়েক মাসের মধ্যে ঢাকা আসছেন।
বাংলাদেশী সাংবাদিকদের সাথে অনলাইনে আলাপকালে দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন অ্যাসিটেন্ট সেক্রেটারি জন এ গ্যাসরাইট বলেন, প্রেসিডেন্ট বাংলাদেশে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে প্যাট্রিশিয়া বুটেনিসকে মনোনীত করেছেন। যদিও সিনেট তা নিশ্চিত করবে। কিন্তু আমি বলতে পারি সে খুবই যোগ্যতা সম্পন্ন।
তিনি বলেন, তার আসার দিনক্ষণ সম্পর্কে আমি নিশ্চিত করে কিছু বলতে পারছি না। তবে তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী কয়েকমাসের মধ্যেই তিনি বাংলাদেশে এসে পৌঁছাবেন।
বুটেনিস বাংলাদেশের আসলে তিনি হবেন বাংলাদেশে দ্বাদশ মার্কিন অ্যাম্বাসেডর।
এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, নতুন মার্কিন অ্যাম্বাসেডর আগামী বছরের প্রথম দিকে ঢাকা এসে পৌঁছাবেন।
