২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে ছাত্রদলের দু’গ্র“পে সংঘর্ষ, আহত ২০, ১ম লিড

ভর্তিফরম জমা দেওয়াকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে মঙ্গলবার জাতীয়তাবাদী ছাত্রদলের দু’গ্র“পের মধ্যে সংঘর্ষে একজন ফটো সাংবাদিকসহ কমপক্ষে বিশ জন আহত হয়েছে। এ ঘটনায় রমনা থানা পুলিশ তিনজনকে আটক করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2005, 08:08 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

আহতরা হল স্যার এ এফ রহমান হলের ছাত্রদলের কেন্দ্রীয় নেতা বিল্লাল হোসেন তারিক, শাহাদাত, সাগর, এবং কবির, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের খোকন, রাশেদ এবং আপেল এছাড়া ফোকাস বাংলার ফটো সাংবাদিক জীবন আমিন। আহতদের মধ্যে পাঁচ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় পুলিশ রাশেদুল হাসান সোহাগ, তারিকুল ইসলাম এবং জামান ইউসুফ নামে তিন ছাত্রদল কর্মীকে আটক করে।

ফরম জমা দেওয়া নিয়ে ছাত্রদলের জিয়া হলের সহ-সভাপতি মুশতাক আহমেদ এবং কেন্দ্রীয় নেতা কবীর গ্র“পের মধ্যে টিএসসি জনতা ব্যাংকের সামনে থেকে বেলা সাড়ে ১২টায় এ সংঘর্ষ শুরু হয়।

পরে মধুর ক্যান্টিন, কেন্দ্রীয় লাইব্রেরির সামনে তা ছড়িয়ে পড়ে।

এক পর্যায়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিউল বারী বাবু, কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আমিরুল ইসলাম আলিম এবং কেন্দ্রীয় নেতা সাঈদ ইকবাল মাহমুদ টিটু গ্র“পের মধ্যে এ সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

ক্যাম্পাসে সংঘর্ষ শেষে ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদক সমর্থিত গ্র“প বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ৩১০ ও ৪০৯ নম্বর কক্ষ ভাংচুর করে। ওই কক্ষ দুটিতে আলিম--টিটু গ্র“পের কর্মীরা থাকে।

ছাত্রদলের সভাপতি আজিজুল বারী হেলাল বলেন, এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে খুব শীগগিরই ব্যবস্থা নেয়া হবে।

সংঘর্ষের পর ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। পুনরায় সংঘর্ষের আশংকায় ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।