চুয়াডাঙ্গা স্টেশন থেকে শক্তিশালী বোমা উদ্ধার
চুয়াডাঙ্গা রেল স্টেশনের প্লাটফরম থেকে মঙ্গলবার সন্ধ্যায় একটি শক্তিশালী বোমা উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পর স্টেশন ও এর আশেপাশের এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।
সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে প্লাটফরমে অবস্থানরত যাত্রীরা লাল কাগজে মোড়া বোমাটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে সদর থানা পুলিশ, রেলওয়ে পুলিশ এবং র্যাবের একটি দল স্টেশনে উপস্থিত হয়। পরে ফায়ার সার্ভিস কর্মীদের ডেকে এনে বোমাটিতে পানি ঢেলে নিস্ক্রিয় করা হয়।
