২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোম্পানীগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার

নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ চরহাজারী ভিভিটিসি স্কুল থেকে মঙ্গলবার সকালে পুলিশ বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে। এ ঘটনায় স্কুল ও আশেপাশের এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2005, 05:53 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

পুলিশ জানায়, স্কুলের অধ্যক্ষ হারুনর রশিদ সকালে স্কুলের মধ্যে লাল স্কচটেপ দিয়ে মোড়ানো তারযুক্ত বোমা সদৃশ বস্তু দেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাফর আলমকে সংবাদ দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুটি উদ্ধার করে পরীক্ষা করে দেখে, দুটি বোতলে বালি ভর্তি অবস্থায় স্কচ টেপ দিয়ে মোড়ানো ছিল।

এর আগেও কোম্পানীগঞ্জের ওই স্কুলসহ বেশ কয়েকটি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ছয় বার চিঠি দেওয়া হয়। এছাড়া গত ১৭ নভেম্বর চিঠির মাধ্যমে আইনমন্ত্রী ব্যরিস্টার মওদুদ আহমদকে হত্যার হুমকি দেওয়া হয়।