২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রামগঞ্জ পৌর চেয়ারম্যানের ইন্তেকাল

রামগঞ্জ পৌর চেয়ারম্যান এবং পৌর বিএনপি সভাপতি শেখ মোহাম্মদ আমিন উল্লাহ মঙ্গলবার ভোরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সোহরাওয়ার্দী হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নাল্লিাল্লাহি –রাজিউন)।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2005, 05:26 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। দুপুরে জানাজা শেষে রামগঞ্জে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

স্থানীয় পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী জিয়াউল হক জিয়া তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।