২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে জেএমবির অর্থ যোগানদাতা গ্রেপ্তার

টাঙ্গাইলের কালিহাতী থানা পুলিশ সোমবার গভীর রাতে জেএমবি সদস্য ও অর্থ যোগানদাতা আবুল কাশেমকে (৩৫) রামপুর ঠাকুরবাড়ি থেকে গ্রেপ্তার করেছে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2005, 03:56 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

পুলিশ জানায় গ্রেপ্তারকৃত আবুল কাশেম পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো তালিকাভূক্ত জেএমবি সদস্য। সে জেএমবির অর্থে একটি পাঠাগার পরিচালনা করতো। ওই পাঠাগারের মাধ্যমে বিভিন্ন জেহাদী বই--পুস্তক জেএমবি সদস্যদের দেওয়া হত। গত ১৭ আগস্টের বোমা বিস্ফোরণ ঘটনার পর থেকে সে পলাতক ছিল।

গ্রেপ্তারকৃত আবুল কাশেমকে মঙ্গলবার আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।