রাজধানীতে দুরন্ত’র চাকায় পিষ্ট হয়ে বালক নিহত
রাজধানীর মিরপুর-১-এ মঙ্গলবার সকাল নয়টার দিকে হিউম্যান হলার দুরন্ত’র চাকায় পিষ্ট হয়ে আট/নয় বছরের একটি ছেলে নিহত হয়েছে।
নিহতের পরিচয় জানা যায়নি তবে আশপাশের বস্তিতে থাকত বলে এলাকাবাসীর ধারণা।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মিরপুর থেকে আব্দুল্লাহপুর-উত্তরাগামী হিউম্যান হলার (দুরন্ত) ছেলেটিকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
