রাজধানীর এক বিয়ে বাড়িতে সন্ত্রাসীদের গুলিতে নিহত ১, আহত ৩
শাহজাহানপুরে মঙ্গল বার রাতে অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত এবং তিন ব্যক্তি আহত হয়েছে।
নিহতের নাম রাজিবুল ইসলাম, (৩২)।
আহতরা হচ্ছেন রবিউল ইসলাম (৪৫), শাহজাহান (৪৫), এবং খালিলুর রহমান (৪৫)।
পুলিশ, আহতরা এবং হাসপাতাল সূত্র জানান, রেলওয়ে অফিসার্স ক্লাবে একটি বিয়ের অনুষ্ঠানে রাত পৌনে ন’টায় অজ্ঞাত সন্ত্রাসীরা আকস্মিকভাবে ঢুকে পড়ে বেপরোয়া গুলি চালাতে থাকে। এতে অতিথিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা দিকবিদিক ছোটাছুটি করে।
গুলিদ্ধি অবস্থায় প্রথম চার জনকেই ঢাকা মেডিক্যালে ভর্তি করা হলে সেখানে রাজিবুল প্রান হাড়ায়।
এ ধরনের অতর্কিত হামলার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
