২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রেসিডেন্টের সাথে ভারতীয় নৌ-প্রধান অরুণ প্রকাশের সৌজণ্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহমে¥দের সাথে সোমবার বঙ্গভবনে সফররত ভারতীয় নৌবাহিনী প্রধান এডমিরাল অরুণ প্রকাশ সৌজন্য সাক্ষাৎ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2005, 09:35 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

বঙ্গভবন সূত্র জানায়, সাক্ষাৎকালে ভারতীয় নৌ-প্রধান বাংলাদেশের সেনা বাহিনীর পেশাদারী দক্ষতার প্রশংসা করেন।

বাংলাদেশের রাষ্ট্রপতি এসময় ভারতীয় নৌ-প্রধানের মাধ্যমে সে দেশের রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামকে শুভেচ্ছা পাঠান।

ভারতীয় হাই-কমিশনার বীনা সিক্রি, বাংলাদেশের নৌ-প্রধান এম হাসান আলী খান এবং উচ্চ পর্যায়ের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

ভারতীয় নৌ-প্রধান অরুন প্রকাশ এছাড়াও বাংলাদেশের সেনা প্রধান লে. জেনারেল মঈন ইউ আহমেদ, বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্সাল ফাকরুল আজম, প্রতিরক্ষা সচিব মেসবাহ উদ্দিন আহমেদ এবং সাবেক সেনা প্রধান মেজর জেনারেল মোস্তফা রেজা নূরের সাথে সাক্ষাত করেন।