২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে আওয়ামী লীগ--জাতীয় পার্টি সংঘর্ষ, আহত ২০

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় সোমবার সন্ধ্যায় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির (এ) নেতা কর্মীদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2005, 07:55 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

আহতদের মধ্যে পাঁচজনকে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাজারহাট উপজেলা আওয়ামী লীগের পূর্বঘোষিত বিজয় র‌্যালি ও এরশাদের আগমন উপলক্ষে জাতীয় পার্টির স্বাগত মিছিল শহরের প্রধান সড়ক অতিক্রমের সময় একে অপরকে উদ্দেশ্য করে উস্কানিমূলক শ্লোগান দিলে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

সংঘর্ষে আহতদের মধ্যে যাদের রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, তারা হলো-- উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোবারক হোসেন (৪৫), সদস্য সাইদুর রহমান (৩২), উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল আলীম (২৮), ছাত্রলীগ নেতা চয়ন ইসলাম (২৬) ও বিশ্বজিৎ সরকার (২৫)।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।