সিলেটে বোমা উদ্ধার, বোমাবাজ লাপাত্তা
বাংলাদেশ রাইফেলস (বিডিআর) সোমবার সকালে সিলেটের কোম্পানীগঞ্জের কালা সাদেক সীমান্ত এলাকা থেকে বেশ কিছু বোমা উদ্ধার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে বিডিআর সদস্যরা সোমবার সকালে কালা সাদেক সীমান্ত এলাকার ০৯--১২৫০ নম্বর ছোট পাহাড়ের কাছের একটি বাড়িতে অভিযান চালিয়ে পাঁচটি বোমা, চারটি ডেটোনেটর এবং নয়টি ফিউজ উদ্ধার করে।
বিডিআর সদস্যরা বিস্ফোরক দ্রব্য উদ্ধার করতে সমর্থ হলেও ঘটনার সাথে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
বিডিআর কোম্পানীগঞ্জে বড় ধরনের তল্লাশি অভিযান পরিচালনা করছে।
