২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৮টির মধ্যে ৬টিই বন্ধ, তীব্র লোডশেডিংয়ের আশংকা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের আটটি ইউনিটের মধ্যে ছয়টি ইউনিট রোববার সন্ধ্যায় বন্ধ হয়ে গেছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2005, 09:54 PM

Updated : 26 Apr 2022, 06:23 PM

যান্ত্রিক ত্র“টির কারণে ইউনিটগুলো বন্ধ হয়ে যাওয়ায় সারাদেশে তীব্র লোডশেডিংয়ের আশংকা করা হচ্ছে।  বিদ্যুৎ কেন্দ্র সূত্র জানায়, এ বিদ্যুৎ কেন্দ্রের আটটি ইউনিটে প্রতিদিন ৭২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। যান্ত্রিক ত্র“টির কারণে হঠাৎ করেই উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় এখন চালু থাকা মাত্র দুটি ইউনিটে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এ কারণে ব্রাহ্মণবাড়িয়াসহ সারাদেশে ব্যাপক লোডশেডিংয়ের আশংকা করা হচ্ছে। রাত পৌণে ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ইউনিটগুলো সারানোর কাজ চলছে।