২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুফতি হান্নান ও আব্দুল আউয়ালকে আরও ১০ দিনের রিমান্ডে

নিষিদ্ধ ঘোষিত হরকাতুল জিহাদের নেতা মুফতি হান্নানকে আরও ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। রাজধানীর বিভিন্ন স্থানে ১৭ আগস্টের বোমা হামলায় জড়িত থাকার অভিযোগে এর আগে পুলিশ তাকে মোট ৭৪ দিনের জন্য রিমান্ডে নেয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2005, 08:32 PM

Updated : 26 Apr 2022, 06:23 PM

রমনা থানায় দায়েরকৃত একটি মামলায় রোববার সন্ধ্যায় তাকে মুখ মহানগর হাকিমের আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি ইন্সপেক্টর মশিউর রহমান জাতীয় প্রেসক্লাবের সামনে বোমা বিস্ফোরণের ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে ১০ দিনের রিমান্ডের আবেদন জানান।

মুফতি হান্নানের পক্ষে আদালতে ওকালত নামা দাখিল করেন অ্যাড. লুৎফুর রহমান এবং নাসিমা সুলতানা। তারা আদালতের কাছে হান্নানের জামিনের আবেদন জানাননি, তবে তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চান।

অন্যদিকে শায়খ আব্দুর রহমানের জামাতা জেএমবি’র শীর্ষ নেতা আব্দুল আউয়ালকেও জাতীয় প্রেসক্লাবের সামনে ১৭ আগস্টের বোমা হামলার ব্যাপারে ডিবি’র পক্ষ থেকে জিজ্ঞসাবাদের জন্য আরও ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তাকেও ওই সময় আদালতে হাজির করা হয়।

শুনানি শেষে আদালত দুই অভিযুক্তের ব্যাপারে ১০ দিনের জামিনের আবেদন মঞ্জুর করেন।

গত ১৯ নভেম্বর আউয়ালকে ঠাকুরগাঁও থেকে গ্রেফতার করা হয় এবং ১ ডিসেম্বর তাকে ১৫ দিনের ও ১২ ডিসেম্বর আরও ১৫ দিনের জন্য রিমান্ডে নেওয়া হয়। অন্যান্য দিনের মতো শনিবারেও বুলেট প্র“ফ জ্যাকেট ও হেলমেট পরিয়ে আদালতে হাজির করা হয় তাকে।