২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর্ন্তজাতিক অভিবাসন দিবস উপলক্ষে বেনাপোলে সাংবাদিকদের সাথে এমআরডিআই’র মতবিনিময় সভা

আর্ন্তজাতিক অভিবাসন দিবস উপলক্ষে ম্যানেজমেন্ট এন্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনেসিয়েটিভ (এমআরডিআই) এর উদ্যেগে বেনাপোলে পর্যটন মোটেল মিলানায়তনে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2005, 07:00 PM

Updated : 26 Apr 2022, 06:23 PM

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা থানা নির্বাহী কর্মকর্তা বশীর আহমেদ ও সভাপতিত্ব করেন যশোর থেকে প্রকাশিত গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম। সভায় স্বাগত বক্তব্য রাখেন, বেনাপোল প্রেসক্লাবের সভাপতি মহসিন মিলন।   

মতবিনিময় সভায় বক্তারা অভিবাসন ও অবৈধপথে নারী ও শিশু পাচার প্রতিরোধ এবং মরনব্যাধী এইডসের বিস্তাররোধকল্পে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। তারা এইচআইভি/এইডস এর বিরুদ্ধে ব্যাপক গনসচেতনতা সৃষ্টির জন্য গণমাধ্যমে ব্যপক প্রচারের ওপর জোর দেন এবং সরকারের পৃষ্টপোষকতাসহ কঠোর আইন প্রনয়নের দাবি জানান।

আর্ন্তজাতিক আভিবাসন দিবসের বিভিন্ন দিক নিয়ে আলোচনায় অংশগ্রহন করেন, বিডিনিউজের সম্পাদক রাশেদ চৌধুরী, ডেইলি স্টারের বার্তা সম্পাদক এনাম আহমেদ, সংবাদের উত্তরাঞ্চলীয় প্রতিনিধি হাসিবুর রহমান বিলু, যশোর প্রেসক্লাবের সাবেক সভাপতি জমির উদ্দিন, দৈনিক কল্যাণ সম্পাদক একরামুদ্দৌলা সহ যশোর ও বেনাপোলে কর্মরত বিভিন্ন মিডিয়ার প্রতিনিধিবৃন্দ।