লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২০
লক্ষ্মীপুর সদর উপজেলায় রোববার সকালে সড়ক দুর্ঘটনায় এক মহিলা নিহত এবং আরো ১৯ যাত্রী আহত হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, লক্ষ্মীপুর সদর উপজেলার প্রধান সড়কে রবিদাস পুলের কাছে রোববার সকাল সাড়ে ১১টায় একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে গাছের সাথে ধাক্কা লাগে।
এতে ঘটনাস্থলেই ফেরদৌসী বেগম নামে এক মহিলার মৃত্যু হয় এবং ১৯ যাত্রী আহত হয়।
মোটরসাইকেল আরোহীসহ কয়েকজনের অবস্থা আশংকাজনক। আহতদের সকলকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ বাসটি আটক করতে পারলেও চালক পলাতক রয়েছে।
