২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চরমপন্থিদের স্টাইলে পত্রিকা অফিসে বিবৃতি পাঠিয়েছে জেএমবি

এবার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় চরমপন্থি সংগঠনগুলোর মতো মোবাইল ফোনে পত্রিকা অফিসে বিবৃতি দিয়েছে জেএমবি। শনিবার রাত দশটায় স্থানীয় দৈনিক মাথাভাঙ্গা অফিসে এক জেএমবি সদস্য এ বিবৃতি প্রদান করে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2005, 05:31 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

পুলিশ সূত্র জানায়, চুয়াডাঙ্গা দৈনিক মাথাভাঙ্গা অফিসে শনিবার রাত দশটায় ০১১-৩৫৪৫৫১ নম্বর মোবাইল থেকে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ অঞ্চলের জেএমবি’র আঞ্চলিক কমান্ডার বা নেতা রাজু আহমেদ এক বিবৃতি দেয়।

বিবৃতিতে বলা হয়, জেএমবির অন্যতম নেতা আতাউর রহমান সানিসহ অন্যান্য নেতাদের আটক করে রিমান্ডের নামে মানসিক ও শারীরিক নির্যাতন করা হলে ঝিনাইদহসহ বৃহত্তর কুষ্টিয়ার যেকোনও জেলায় ভয়াবহ আত্মঘাতী বোমা হামলা চালানো হবে। গ্রেফতার করে জেএমবি সদস্যদের দমিয়ে রাখা যাবে না।

বিবৃতিতে আরও বলা হয়, জেএমবি’র নামে কোন ব্যক্তি যদি এলাকায় অহেতুক হুমকি বা চাঁদাবাজি চালায় তাহলে ০১১-৩৫৪৫৫১ নম্বরে যোগাযোগের অনুরোধ জানানো হয়।

পুলিশ প্রশাসন জানায়, আলোচিত বিবৃতি ও বিবৃতিদাতার বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। পুলিশ ও গোয়েন্দা বিভাগ এ বিষয়টি তদন্ত করে দেখছে।