২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিক্ষোভ সত্বেও ডব্লিউটিও’র মন্ত্রীপর্যায়ের বৈঠকে খসড়া অনুমোদন

উন্নয়নশীল দেশগুলোর কড়া সমালোচনা ও সম্মেলন কেন্দ্রের চারপাশের রাস্তাগুলোতে সহিংস বিক্ষোভ সত্ত্বেও বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) শনিবার ষষ্ঠ মন্ত্রীপর্যায়ের সম্মেলনের খসড়া অনুমোদন দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2005, 10:14 PM

Updated : 26 Apr 2022, 06:23 PM

পুলিশ বিক্ষোভকারিদের প্রতিহত করতে কাঁদানে গ্যাস ও মরিচের গুঁড়া ছুঁড়ে দেয়। এ সত্বেও তারা ব্যারিকেড ভেঙ্গে সম্মেলন কেন্দ্রে প্রবেশের চেষ্টা চালায়।

আয়োজক কর্তৃপক্ষ নিরাপত্তার কারণে সম্মেলন কক্ষের দরজাগুলো বন্ধ করে রাখে এবং পাতাল রেল চলাচল বন্ধ করে দেয়। প্রতিবাদকারিরা পুলিশের ওপর পঁচা ডিম ছুঁড়ে মারে। সম্মেলনের শেষ দিন শনিবারে উত্তেজনা চরমে উঠে।

খসড়ায় উন্নত দেশগুলো তুলার ওপর রপ্তানি খাতে ভর্তুকি বন্ধ করে দেওয়ায় পশ্চিম আফ্রিকার দেশগুলো খুশি হয়েছে। তবে বাংলাদেশ ও স্বল্পোন্নত অন্য দেশগুলো পণ্যের শুল্কমুক্ত সুবিধা হারানোর আশঙ্কায় বিমর্ষ ছিল।

মন্ত্রী পর্যায়ের বৈঠকে প্রণীত খসড়ার ব্যাপারে ঐকমত্য প্রতিষ্ঠায় শনিবার দীর্ঘ সময় ধওে বৈঠক হয়। দীর্ঘ বৈঠকের পরও এ ব্যাপারে কোনো ঐকমত্য হয়নি।