২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে নিহত সাংবাদিক গৌতম দাসের স্মরণ সভা অনুষ্ঠিত

ফরিদপুরে সাংবাদিক গৌতম দাস হত্যাকাণ্ডের এক মাস পূর্তিতে ফরিদপুর প্রেস ক্লাবের উদ্যোগে শনিবার বিকেলে প্রেসক্লাব চত্বরে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2005, 08:05 PM

Updated : 26 Apr 2022, 06:23 PM

প্রবীণ সাংবাদিক শ্রী জগদীশ চন্দ্র ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সাংবাদিক মুন্সী হারুন অর রশীদ, আরিফ ইসলাম, অশোকেশ রায়, মশিউর রহমান খোকন, কামরুজ্জামান সোহেল, নির্মলেন্দু চক্রবর্তী শংকর, ইলিয়াস সিদ্দিকী, অভিজিৎ রায়, মাহবুব পিয়াল, এমএ আজিজ এবং সালামত হোসেন খান।

স্মরণ সভায় বক্তারা গৌতম দাসকে নিরহংকারী, সৎ ও সাহসী সাংবাদিক হিসেবে আখ্যায়িত করে বলেন, এই দুঃসময়ে তাঁর লেখনী আমাদের আরও সাহসী করে তুলেছে।

বক্তারা দ্রুত মূল হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।