২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে গ্রেনেডসহ বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার, ৪জন আটক, ১ম লিড

দেশে চলমান জঙ্গিবিরোধী অভিযানের অংশ হিসেবে পুলিশ রংপুর শহরের লালবাগ এলাকা থেকে শনিবার বিকেলে বিপুল পরিমাণ গ্রেনেড এবং বিস্ফোরক উদ্ধার করেছে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2005, 07:07 PM

Updated : 26 Apr 2022, 06:23 PM

সেখানে আট কার্টন বোমা তৈরির বিভিন্ন জিনিস ছিল।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্যে পুলিশ চারজনকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, যে চার ব্যক্তিকে আটক করা হয়েছে, তারা লালবাগ এলাকায় রাস্তার ওপর পরিত্যক্ত অবস্থায় একটি বস্তা পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তা খুলে দেখতে পায়, ভেতরে বিপুল পরিমাণ বিস্ফোরক। পরে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্যে চারজনকে আটক করে।

বস্তায় ২৪টি গ্রেনেড, ৬২টি ডেটোনেটর, পাঁচ পাওয়ার জেল, দৃ’টি টাইম বোমা, ২১ কেজি এ্যমোনিয়াম নাইট্রেট, ১,৪৬৫টি বুলেটের মাথা, ২৫টি জেহাদী বই, ২০ কেজি জালের কাঠি এবং ১৫০ ড্রাম পিকরিড এসডি পাওয়া যায়।

বিস্ফোরকগুলো পরে থানায় নিয়ে যাওয়া হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার বিকেলে শহরের লালবাগ কলেজ রোড এলাকার অগ্রণী ব্যাংক সংলগ্ন হাসান পলিথিন স্টোরের সামনে থেকে এক বস্তা বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে।

পলিথিন স্টোরের মালিক শামসুল ইসলাম  জানান, সকালে একজন মাঝ বয়সের লোক  তার দোকানে এসে দুপুরে র‌্যাক কেনার কথা বলে দোকানের সামনে একটি বস্তা রেখে যায়। কিন্তু দুপুর গড়িয়ে গেলেও আগন্তুক ফিরে না আসায় দোকানদারের সন্দেহ হলে সে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ও র‌্যাব এসে বস্তাটি উদ্ধার করে।