২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্যসহ ২ জন নিহত

ঢাকা--মাওয়া মহাসড়কের শ্রীনগর ছনবাড়ি চৌরাস্তায় এক সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2005, 06:32 PM

Updated : 26 Apr 2022, 06:23 PM

শনিবার সকালে একটি বিআরটিসি বাস একটি স্কুটারকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, স্থানীয় কুকুটিয়া ইউপি সদস্য জয়দেব দাস (৪২) ও স্কুটার চালক বাসাইলভোগ গ্রামের জুয়েল (১৯)। ঢাকাগামী বিআরটিসির স্পেশাল সার্ভিসের ঘাতক বাসটি পালিয়ে যায়।

 দুর্ঘটনার পর মহাসড়কে যানবাহন চলাচল কিছু সময়ের জন্য বন্ধ থাকে।