কুড়িগ্রামে বিজয় দিবসের অনুষ্ঠান সীমিত
পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে মহান বিজয় দিবসের দুটি অনুষ্ঠান বাতিল করা হয়েছে। নির্ধারিত সময়ে স্টেডিয়াম মাঠে গিয়ে সংশ্লিষ্ট সবাই জানতে পারেন অনুষ্ঠান বাতিলের কথা।
প্রশাসন সূত্র জানায়, স্থানীয় সরকারি কর্মকর্তা এবং সরকার দলীয় নেতারা অন্য একটি কর্মসূচিতে আগত একজন প্রতিমন্ত্রীকে নিয়ে ব্যস্ত থাকার কারণে অনুষ্ঠান দুটি বাতিল করা হয়েছে।
অবশ্য কর্মকর্তারা দাবি করছেন, নিরাপত্তার কারণে অনুষ্ঠান দুটি বাতিল করা হয়।
এ নিয়ে স্থানীয় জনমনে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শুক্রবার বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর্জা ফখরুল ইসলাম আলমগীর রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের যাত্রাপুর শাখার উদ্বোধনের জন্য কুড়িগ্রাম আসেন।
প্রতিমন্ত্রীর অবস্থানকালে নির্ধারিত বিজয় দিবসে মটর শ্রমিক ইউনিয়ন বনাম রিক্সা ও ঠেলাগাড়ী সমিতির হা ডু ডু প্রতিযোগীতা, মটর মালিক সমিতি ও মটর মালিক গ্র“প বনাম প্রেসক্লাব, মুক্তিযোদ্ধা বনাম ব্যবসায়ী সমিতি এবং জেলা প্রশাসক বনাম পৌরসভার প্রীতি ফুটবল প্রতিযোগিতা বাতিল করা হয়।
