২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যালটি হাজীদের জেদ্দায় পৌঁছে দিয়েছে বিমান

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ব্যালটি হজ্ব যাত্রীদের জন্য নির্ধারিত দশটি ফ্লাইট পরিচালনার মাধ্যমে সকল ব্যালটি হজ্বযাত্রী পরিবহন সম্পন্ন করেছে। বুহস্পতিবার বিজি-১২১ ফ্লাইটে সর্বশেষ ১৬০ জন ব্যালটি হজ্ব যাত্রীকে পবিত্র হজ্বব্রত পালনের জন্য জেদ্দা পৌঁছে দেয়া হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2005, 08:17 PM

Updated : 26 Apr 2022, 06:23 PM

বিমান হজ্ব ফ্লাইটের মাধ্যমে পঞ্চম দিন দুপুর পর্যন্ত ব্যালটি ও নন ব্যালটি মিলিয়ে মোট ৫৬৮৬ জন হজ্ব পালনের জন্য জেদ্দায় পৌঁছে দেয়। এছাড়াও বৃহস্পতিবার আরও দুটি হজ্ব ফ্লাইট পরিচালনার মাধ্যমে প্রায় ৮৫০ জন হজ্বযাত্রীকে জেদ্দা পৌঁছে দেয় বিমান।

বাংলাদেশ বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে  জানানো, বুধ ও বৃহস্পতিবার পরিচালিত কয়েকটি হজ্ব ফ্লাইটের আসন শতভাগ পূর্ণ হয়নি। এ অবস্থায়, মূল্যবান আসনগুলি যাতে শুন্য না যায় তার জন্য বিমান কর্তৃপক্ষ হজ্ব এজেন্সীসমূহসহ সংশ্লিষ্ট সকলের নিকট সহযোগিতা কামনা করেছে।