২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে ৩ দিনের পরিবহন ধর্মঘটে কক্সবাজারে বিপর্যয়

দু’টি শ্রমিক সংগঠনের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট টানা তিনদিনের পরিবহন ধর্মঘটে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচলে বিপর্যয় দেখা দিয়েছে। পর্যটন শহর কক্সবাজার থেকে কোন যানবাহন চট্টগ্রামে যেতে পারছে না ও চট্টগ্রাম থেকে কক্সবাজার আসতে না পারায় যাত্রী সাধারনের দূর্ভোগ চরমে উঠেছে।

রয়টার্স

কক্সবাজার প্রতিনিধি

রয়টার্স

Published : 15 Dec 2005, 12:21 PM

Updated : 26 Apr 2022, 06:23 PM

কক্সবাজার-টেকনাফ সড়কে সৌদিয়া, এস আলম, শাহ আমিন ও হানিফ পরিবহনের মতো চেয়ারকোচ যাত্রী পরিবহনে বাধা দেয়ায় গত ১১ ডিসেম্বর থেকে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন অনির্দিষ্টকালের জন্য এ ধর্মঘটের ডাক দিয়েছে।

এ ধর্মঘটের ফলে যাত্রী পরিবহনকারী সৌদিয়া, এস আলমের মতো চেয়ারকোচ সার্ভিসের পাশাপাশি ট্রাক পিকআপ চলাচল বন্ধ রয়েছে। ধর্মঘটে কক্সবাজারে নিত্য প্রয়োজনীয় কোন মালামাল আসতে না পারায় বাজারে জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে।

সরকারী ভাবেও এ ধর্মঘট অবসানে কার্যকর কোন উদ্যোগ নেয়া হচ্ছে না।

সাধারন মানুষ মনে করছে, বাস মালিক শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট তুচ্ছ ঘটনায় যেভাবে পরিবহন ধর্মঘট চলছে তাতে যে কোন মুহুর্তে চরম বিপর্যয় দেখা দিতে পারে।

সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে খবর নিয়ে জানা গেছে, গত ১১ ডিসেম্বর সৌদিয়া ও শাহ আমিন সার্ভিস কক্সবাজার-টেকনাফ সড়কে যাত্রী পরিবহন শুরু করার চেষ্টা চালায়। তারা যাত্রী বোঝাই করে শহরতলী লিংকরোড এলাকায় গেলে একদল শ্রমিক সৌদিয়া ও শাহ আমিন সার্ভিসের বাসের উপর চড়াও হয়।

এসময় কয়েকটি গাড়ীও ভাংচুর করা হয়।

এ ঘটনার পরপরই শ্রমিকরা আন্দোলনে নেমে যায়। সোমবার থেকে শুরু হওয়া ধর্মঘট বুধবার পর্যন্ত লাগাতার ভাবে চলছে। শহরের সৌদিয়া, এস.আলম, হানিফ এন্টারপ্রাইজ ও শাহ আমিন সার্ভিসের কাউন্টারগুলোতে তালা ঝুলছে।

ঘটনার সমাধান না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে বলে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কক্সবাজার শাখা এক সংবাদ সম্মেলন করে ঘোষনা দিয়েছে। কক্সবাজারের পাশাপাশি আগামী ১৭ ও ১৮ ডিসেম্বর বৃহত্তর চট্টগ্রামে পরিবহন ধর্মঘট পালিত হবে বলে সংবাদ সম্মেলনে বলা হয়।

এদিকে পরিবহন ধর্মঘটে কক্সবাজারের পরিবহন সেক্টরে বিপর্যয় দেখা দিতে শুরু করেছে। সাধারন মানুষ ধর্মঘটের কারণে নানা ভাবে দুর্ভোগে পড়ছেন। প্রয়োজনেও কক্সবাজার থেকে বাইরে যাওয়া যাচ্ছে না। যারা চট্টগ্রাম বা ঢাকায় যাচ্ছেন তাদেরকে মাইক্রোবাসে অনেক লুকোচুরির মধ্য দিয়ে যেতে হচ্ছে।

যাত্রী পরিবহনকারী বাসের পাশাপাশি ট্রাক ও পিকআপ চলাচলও বন্ধ রয়েছে। এতে করে কোন মালামালই চট্টগ্রামে যেতে পারছে না এবং অন্যান্য এলাকা থেকে কক্সবাজারে আসতে পারছে না।

খবর নিয়ে জানা গেছে, ধর্মঘটের দোহাই দিয়ে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে দেয়া হয়েছে। বিশেষ কাঁচা বাজারে জিনিসপত্রের দাম কয়েক গুণ বেড়ে গেছে।

অপরদিকে মঙ্গলবার বিকালে ধর্মঘট আহবানকারী সংগঠনের নেতাদের ডেকে জেলা প্রশাসক হাবিবুর রহমান কক্সবাজার-চট্টগ্রাম সড়কে যানবাহন চলাচল শুরু করার জন্য অনুরোধ জানিয়েছেন বলে জানা গেছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত আন্দোলনকারীরা কোন সিদ্ধান্ত— নেয়নি।