জেএমবির চট্টগ্রাম প্রধান গ্রেফতার
র্যাপিড এ্যকশান ব্যাটেলিয়ান (র্যাব) চট্টগ্রামে জেএমবির প্রধান জাবেদ ইকবাল ওরফে মোহাম্মদকে একজন সহযোগী ও বিপুল পরিমানে বিস্ফোরক দ্রব্য এবং বোমা তৈরীর সরঞ্জামসহ মঙ্গলবার রাতে চট্টগ্রাম নগরীর উপকন্ঠের একটি বাড়ী থেকে গ্রেফতার করেছে।
বুধবার বিকালে মোহাম্মদের স্বীকারোক্তি মোতাবেক মিজান নামের আরো এক শীর্ষ স্থানীয় জঙ্গিসহ দুই জনকে গ্রেফতার করা হয়।
মোহাম্মদ ঢাকায় জেএমবির নীতিনির্ধারণী পরিষদ মজলিসে শূরার বৈঠক শেষে চট্টগ্রামে আসার কিছক্ষণ পর র্যাব সদস্যেদের হাতে ধরা পড়ে।
মোহাম্মদের গ্রেফতারের ঘটনা প্রশাসনের জঙ্গি বিরোধী অভিযানের সবচেয়ে বড় সফলতা।
মোহাম্মদের গ্রেফতার ও তার কাছ থেকে বিপুল পরিমান বোমা তৈরীর সরঞ্জাম আটকের ঘটনায় র্যার সদস্যারও হতবাক হয়ে গেছে।
উদ্ধারকৃত সরঞ্জাম সমুহের মধ্যে যে পরিমাণ বিস্ফোরক রয়েছে যে গুলো দিয়ে অনেকগুলো বড় স্থাপনা সহজে ধ্বংস করে দেয়া ও প্রচুর ক্ষয়ক্ষতি সম্ভব বলে র্যাব সূত্র জানিয়েছে।
র্যাব সদস্যরা প্রথমে মঙ্গলবার রাতে নাইমুদ্দিন নামের জ্এেমবির এক সদস্যকে গ্রেফতার করে কাট্টলী এলাকা থেকে। পরে নাইমুদ্দিনের দেয়া তথ্যানুযায়ী একই এলাকার দিদারুল আলমের ভাড়া ঘর থেকে রাত একটায় মোহাম্মদকে গ্রেফতার করে।
সে কক্সবাজার সদর থানার খুরুসখুলের মাওলানা আবদুল আওয়ালের ছেলে। পাঁচ মাস আগে এখানে ঘর ভাড়া নিয়ে সে জেএমবির জঙ্গিদের আস্তানা গড়ে তোলে।
মোহাম্মদের স্বীকারোক্তি মোতাবেক র্যাব সদস্যরা কয়েক প্রকার বিস্ফোরক, বোমা তৈরীর উপাদান, আনুষাঙ্গিক যন্ত্রপাতি ও প্রশিক্ষণের কাগজ পত্রসহ ৭৫ প্রকার দ্রব্য উদ্ধার করেছে।
উদ্ধারকৃত যন্ত্রপাতির মধ্যে ৭টি ফ্লাক্স বোমা, একটি রিভালবার, দুটি পিস্তল, দুটি ডামি একে-৪৭, দুই প্রকারের ৩২কেজি গান পাউডার, ৩৪ টি ভারতীয় ডেটোনেটর, ৬৯টি বিস্ফোরক জেল, আট কেজি রাসয়নিক বিস্ফোরক, এক কার্টন এ্যামোনিয়া নাইট্রেড, কলিং বেল আকৃতির, ফ্লাক্স আকৃতির ও বই আকৃতির বোমার ডাইস, ২০ প্রকারের বিস্ফোরক তৈরীর উপাদান ও জামায়াত এমপি দেলোয়ার হোসেন সাঈদীর ওয়াজের বিপুল পরিমান ক্যাসেট।
গ্রেফতারের প্রাথমিক পর্যায়ে র্যাব বিষয়টি স্বীকার না করলেও পরে বিকালে প্রেস ব্রিফিং এ সাংবাদিকদেকদের সামনে আনুষ্ঠানিকভাবে অভিযানের বিষয়টি উপস্থাপন করা হয়।
মেজর মাইনুল ইসলাম ও মিডিয়া কো অডিনেটর ওসমান গনি মোহাম্মদ সম্পর্কে বিভিন্ন গুরূত্বপূর্ণ তথ্য দিয়ে বলেন, সে ঢাকা আলীয়া মাদ্রাসা থেকে আলীম পাস করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী শিক্ষা বিভাগে ভর্তি হয়।
চট্টগ্রামে জঙ্গি কার্যক্রমের অর্থ, অস্ত্র ও বিস্ফোরকসহ যাবতীয় লেনদেনের দায়িত্ব মোহাম্মদের উপর ছিলো।
র্যাবের একাধিক সূত্র জানিয়েছে, একে-৪৭ রাইফেলের ডামি ও অন্যান্য দ্রব্য পাওয়াতে এটা স্পষ্ট হয়েছে যে মোহাম্মদ ও তার সহযোগীরা অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য তৈরীতে দক্ষ।
বিকাল থেকে র্যাব সদস্যরা মোহাম্মদকে নিয়ে অভিযানে বেরিয়েছে। তবে এইসব অভিযানের একাধিক জঙ্গি গ্রেফতারের কথা শোনা গেলেও র্যাব এই বিষয়ে কোন প্রকার মুখ খুলেনি।
