হিলি সীমান্তে বিডিআর--এর গুলিতে নিহত ১, আহত ৩
দিনাজপুর জেলার হিলি সীমান্তের বাসুদেবপুর এলাকায় বিডিআরের গুলিতে বুধবার দুপুরে ভারতীয় এক চোরাকারবারী নিহত হয়। এছাড়া বিডিআর সদস্য কামালসহ আরো তিনজন আহত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ভারতীয় মালামাল মেইল ট্রেনে তোলার সময় বিডিআর জোয়ানরা বাধা দেয় এবং এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তারা তিন রাউন্ড গুলি বর্ষণ করে। এতে ঘটনাস্থলে ভারতীয় চোরাকারবারী হিরা (৪০) নিহত হয়। বিডিআর ঘটনাস্থল থেকে ভারতীয় ফেন্সিডিল, মদ ও প্রেসার--কুকার উদ্ধার করে।
