সরকারি শিশু সদনসহ আবাসিক শিশু প্রতিষ্ঠানে মাসিক খোরাকি ভাতা বাড়লো
সরকারি শিশু সদন, শিশু পরিবারসহ আবাসিক প্রতিষ্ঠানসমূহে অধিবাসীদের মাথাপিছু মাসিক খোরাকি ভাতা ১,০০০ এবং দিবাকালীন শিশু যতœকেন্দ্রের অধিবাসীদের মাথাপিছু মাসিক খোরাকি ভাতা ৬০০ টাকায় উন্নীত করা হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে সমাজকল্যাণ মন্ত্রী আলী আহসান মুহাম্মদ মুজাহিদ বুধবার থেকে নতুন হারে এই খোরাকি ভাতা কার্যকর করার নির্দেশ দিয়েছেন।
সরকারি শিশু পরিবার ও শিশু সদনসমূহের অধিবাসীদের মাসিক ভাতা ৭৭৪ টাকা থেকে ১,০০০ এবং দিবাকালীন শিশু যতœকেন্দ্রের শিশুদের জন্যে ৩৯৭ থেকে ৬০০ টাকায় বাড়ানো হয়েছে।
