২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় মাদ্রাসা থেকে বোমা উদ্ধার

বগুড়ার সোনাতলা উপজেলার দীঘলকান্দি গ্রামে বুধবার সকালে একটি মাদ্রাসার জানালা ওপর থেকে একটি বোমা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদ্রাসার শিক্ষক--শিক্ষাথী, কর্মচারি ও গ্রামবাসীদের মধ্যে আতংক দেখা দেয়।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2005, 06:30 PM

Updated : 26 Apr 2022, 06:23 PM

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার জাহানাবাদ সিনিয়র মাদ্রাসার একটি কক্ষের জানালার ওপর কালো স্কচটেপ দিয়ে মোড়ানো প্রায় আধা কেজি ওজনের বোমাটি দেখতে পেয়ে জনগণ থানায় খবর দেয়। বোমা থেকে দু’টি তার বের করা ছিল।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমাটি উদ্ধার এবং পানিভর্তি বালতিতে করে থানায় নিয়ে আসে।