বাংলাদেশী দম্পত্তির পক্ষে অস্ট্রেলীয় উচ্চ আদালতের রায়
অস্টেলিয়ার উচ্চ আদালত অভিযোগ করেছেন, সেদেশে বাংলাদেশী এক দম্পতির বিরুদ্ধে শরণর্থী পর্যালোচনা বিষয়ক ট্রাইবুনাল পদ্ধতিগত অনিয়মের মাধ্যমে অন্যায় আচরণ করেছে।
বাংলাদেশী দম্পতি’র ভিসা আবেদনের বিরুদ্ধে ট্রাইবুনালের রুলিং চ্যালেঞ্জ করা হলে অস্টেলিয়া হাই কোর্ট তাদের পক্ষে রায় প্রদান করেন। এবিসি অনলাইন প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।
তবে প্রতিবেদনে বাংলাদেশী দম্পতিটির নাম প্রকাশ করা হয়নি।
এই পরিবারটি ১৯৯৬ সালে অস্টেলিয়া যায়। বিধর্মী বিয়ে করায় বাংলাদেশে ফেরার ক্ষেত্রে হুমকি থাকায় ১৯৯৭ সালে তারা প্রটেকশন ভিসা চেয়ে অবেদন করে। দম্পতি’র স্বামী মুসলিম এবং তার স্ত্রী ক্যাথলিক। তাদের একটি কন্যা সন্তানও রয়েছে।
রুলিং জারি করতে ট্রাইবুনাল পাঁচ বছর সময় নিয়েছে।
উচ্চ আদালত অনুসন্ধান করে দেখতে পায় ট্রাইব্যুনাল আইনের ভুল ব্যাখ্যা করে তাদেরকে হয়রানি করেছে।
হাইকোর্ট মামলাটিতে নতুন রুলি জারি করার জন্য ট্রাইব্যুনালের প্রতি নির্দেশ দেয়।
