২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০০৫ সালে বেক্সিমকো ফার্মার ২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন

দেশের খ্যাতনামা ওষুধ প্রস্তুতকারক বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিঃ ২০০৫ সালে বিক্রয় ক্ষেত্রে গত বছরের তুলনায় শতকরা ২৩ ভাগ প্রবৃদ্ধি অর্জন করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2005, 05:59 PM

Updated : 26 Apr 2022, 06:23 PM

বুধবার কোম্পানির বার্ষিক বিক্রয় সম্মেলনে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ - চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত দিন ব্যাপি এ সম্মেলনের উদ্বোধন করেন বেক্সিমকো ফার্মার প্রধান নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান।

পরে ২০০৫ সালের নৈপূন্যের ভিত্তিতে সম্মেলনে বিক্রয় বিভাগের বিভিন্ন সদস্যদের মধ্যে পুরস্কার বিতরন করেন বেক্সিমকো গ্র“প ডেপুটি চেয়ারম্যান সালমান এফ রহমান। 

বেক্সিমকো ফার্মার মাঠ পর্যায়ের বিক্রয় বিভাগের সহস্রাধিক সদস্য ও উচ্চপদস্থ কর্মকর্তারা এ সম্মেলনে উপস্থিত ছিলেন। এছাড়াও শ্রীলংকা, নেপাল, মিয়ানমার ও কেনিয়া থেকে আগত বেক্সিমকো ফার্মার বৈদেশিক সহযোগি কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তারাও সম্মেলনে যোগদান করেন।

সম্মেলনে জানানো হয় যে ইনফরমেশন মেডিকেল স্ট্যাটিসটিকস বা আইএমএস - এর তথ্য অনুযায়ী ২০০৫ সালে বাংলাদেশ ওষুধ বাজারে বিক্রয়ক্ষেত্রে মোট প্রবৃদ্ধি হয়েছে ৮ দশমিক ৪ শতাংশ।

সম্মেলনে নাজমুল হাসান জানান, বাংলাদেশ এবং মুসলিম বিশ্বের মধ্যে বেক্সিমকো ফার্মাই প্রথম কোম্পানি হিসেবে লন্ডন স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়েছে, যা বাংলাদেশের জন্য একটি গৌরবের ব্যাপার। তিনি আরো বলেন দক্ষিণ - পূর্ব এশীয় অঞ্চলের একমাত্র ফার্মাসিউটিক্যাল কোম্পানী হিসেবে বেক্সিমকো ফার্মা ‘সার্ক কান্ট্রি এচিভার এওয়ার্ড ২০০৫ ফর ইন্ডাসট্রিয়াল এক্সিলেন্স’ও অর্জন করে।

সম্মেলনে অন্যান্যের মধ্যে কোম্পানির নির্বাহী পরিচালক (মার্কেটিং) রাব্বুর রেজা এবং নির্বাহী পরিচালক (সেলস) জাকারিয়া এস চৌধুরী বক্তব্য রাখেন।

সম্মেলনে ২০০৫ সালে বিক্রয় বিভাগের বাণিজ্যিক কার্যক্রমের পর্যালোচনা ছাড়াও আগামী বছরের জন্য নতুন পরিকল্পনা ও কৌশল নিয়ে আলোচনা হয়।