২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে ব্রাশফায়ারে দুজন ইউপিডিএফ সদস্য খুন

পার্বত্য জেলা খাগড়াছড়িতে শান্তিচুক্তি বিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) দুজন সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2005, 04:23 PM

Updated : 26 Apr 2022, 06:23 PM

পুলিশ জানায়, জেলার দীঘিনালার জারুলছড়ির দূর্গম পাহাড়ে মঙ্গলবার গভীর রাতে অজ্ঞাত পরিচয়ের বন্দুকধারীরা ব্রাশফায়ার করে এ হত্যাকাণ্ড ঘটায়। বুধবার সকালে পুলিশ মাইনী নদী থেকে হাত--পা বাঁধা অবস্থায় নিহত দুই পাহাড়ি যুবকের লাশ উদ্ধার করে। নিহতরা হচ্ছে -- তুকচান চাকমা (২৮) ও সুরেশ চাকমা (২৬)।

হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সেখানে পুলিশ ও সেনা সদস্য মোতায়েন করা হয়েছে।

ঘটনার প্রতিবাদে ইউপিডিএফ বিকালে জেলা সদরে বিক্ষোভ মিছিল করে।