মীরেরশ্বরাইতে একজন খুন
চট্টগ্রামের মীরেরশ্বরাইতে মঙ্গলবার রাতে জামান উল্লাহ নামের একজন খুন হয়েছে।
দক্ষিণ ওহায়েদপুর পাহাড়ের নিচে একটি টংঘর থেকে বুধবার সকালে তার লাশ উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে রাতে ফসলের ক্ষেত পাহারা দেওয়ার সময় তাকে কুপিয়ে হত্যা করা হয়।
জামানের পরিবারের পক্ষ থেকে ছয়জনকে আসামি করে মীরেরশ্বরাই থানায় মামলা দায়ের করা হয়েছে। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি।
