১ জানুয়ারী থেকে ঢাকায় বইমেলা শুরু হতে যাচ্ছে
আগামী ১ জানুয়ারী’২০০৬ থেকে ঢাকায় শুরু হচ্ছে পক্ষকালব্যাপী দ্বাদশ বইমলা।
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশ শিল্পকলা একাডেমী চত্বরে আয়োজিত পক্ষকাল ব্যাপী এ বইমেলাটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানা যায়।
মেলাকে সর্বাত্মকভাবে সফল করার লক্ষ্যে জাতীয় গ্রন্থাগার, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং মেলা সংশ্লিষ্ট বিভিন্ন কমিটি ইতোমধ্যে মেলার প্রস্তুতির জন্য কাজ করে যাচ্ছে।
মেলা উপলক্ষে মেলা চত্বরে সেমিনার, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা পাঠের আসর, লেখক-পাঠক মুখোমুখী ও গ্রন্থ কেন্দ্রিক যাদু প্রদর্শনীর আয়োজন করা হবে।
মেলায় দেশী-বিদেশী শতাধিক প্রকাশনা সংস্থা অংশগ্রহণ করবে বলে আশা করা যাচ্ছে।
গণপূর্ত অধিদপ্তর ও জাতীয় গ্রন্থকেন্দ্র ইতোমধ্যে মেলার স্টল ও গেট নির্মাণের কাজ শুরু করেছে।
