২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে র‌্যাবের ক্রসফায়ারে মাদক ব্যবসায়ী নিহত

রাজধানীর সূত্রাপুরে র‌্যাবের ক্রসফায়ারে বুধবার ভোরে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2005, 12:01 PM

Updated : 26 Apr 2022, 06:23 PM

নিহতের নাম মোহাম্মদ জসিমউদ্দিন। সে সূত্রাপুর থানার ১৭/১৪ স্বামীবাগের মৃত আবুল সিদ্দিকের পুত্র।

পুলিশ জানায়, র‌্যাব সদস্যরা জসিমউদ্দিনকে মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করে। সে পুলিশের কাছে তার সহযোগী, মাদক এবং অবৈধ অস্ত্রের ব্যাপারে ব্যাপক তথ্য দেয়।

তার দেয়া তথ্য অনুযায়ী র‌্যাব সদস্যরা জসিমউদ্দিনকে নিয়ে মাদক এবং অবৈধ অস্ত্র উদ্ধার করতে বুধবার ভোর তিনটার দিকে ধুপখোলা মাঠে পৌঁছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে আগে থেকে ওঁৎ পেতে থাকা তার সহযোগিরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে।

র‌্যাবও পাল্টা গুলি চালায়।

পুলিশ জানায়, উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়ের সময় জসিম র‌্যাবের হেফাজত থেকে পালানোর চেষ্টা করলে ক্রসফায়ারে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।