২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে অস্ত্রসহ ছিনতাইকারী গ্রেপ্তার

সাভার পৌর এলাকার রাজাশন মহল্লা থেকে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে এলাকাবাসী একটি অত্যাধুনিক রিভলবারসহ এক ছিনতাইকারীকে আটক করে গণধোলাই দিয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2005, 09:48 PM

Updated : 26 Apr 2022, 06:23 PM

খবর পেয়ে পুলিশ তাকে গণধোলাইয়ের হাত থেকে রক্ষা করে।

আটককৃত ছিনতাইকারীর নাম সাহেব আলী ওরফে কোদ্দা (২০)।

জিজ্ঞাসাবাদে আটককৃত কোদ্দা পুলিশকে জানায়, তার অপর দুই সহযোগী জমির আলী ও আদর আলী পালিয়ে গেছে।

তারা বড় ধরনের ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে পুলিশ জানায়।