২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষীণ আশা ও সীমিত লক্ষ্য নিয়ে হংকংয়ে বিশ্ব বাণিজ্য সংস্থার সম্মেলন শুরু

বিশ্বায়ন বিরোধীদের প্রতিবাদ ও বিক্ষোভের মুখে সীমিত লক্ষ্য ও ক্ষীণ আশা নিয়ে নি®প্রভভাবে মঙ্গলবার হংকংয়ে বিশ্ব বাণিজ্য সংস্থার মন্ত্রী পর্যায়ের সম্মেলন শুরু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2005, 09:04 PM

Updated : 26 Apr 2022, 06:23 PM

২০০৬ সালের মধ্যে দোহা উন্নয়ন ঘোষণার বাস্তবায়ন ত্বরান্বিত করতে চলতি সম্মেলনে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা ক্ষীণ হয়ে পড়েছে। বরং পূর্ব অমীমাংসিত কতিপয় ইস্যুই এবারের সম্মেলনে গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।

সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ডব্লিউটিও’র মহাপরিচালক পাসকল লামি বলেন, সুতরাং আসুন আমরা ফ্যান্টাসি ঝেড়ে ফেলি এবং ২০০৬ সালের মধ্যে যাতে সমঝোতায় পৌঁছতে পারি সেজন্যে আমাদের আশা ও সক্ষমতার সাথে আপনাদের আশা ও সক্ষমতার সম্মিলন ঘটানোর চেষ্টা করি।

তিনি বলেন, ডব্লিউটিওর বর্তমান কর্মকাণ্ড বজায় রাখতে বা সম্প্রসারণ করতে আপনাদেরকে অবশ্যই আরও নতুন করে পদক্ষেপ নিতে হবে এবং চলতি সমঝোতার সাফল্যকে পুঁজি করে এর আইন কানুন উন্নত করার জন্যে প্রতিশ্র“তিবদ্ধ হতে হবে।

পাসকল লামি বলেন, মধ্যস্থতা পর্ব শেষ না হওয়ায় সদস্য রাষ্ট্রের মন্ত্রীগণ কোনও ব্যাপারে অগ্রগতি সাধিত হলেও সেটি তাদের জাতীয় সংসদে জোরালোভাবে তুলে ধরতে পারেন না। 

তিনি বলেন, চলতি বাণিজ্য সমঝোতা থেকে কিছু না কিছু সাফল্য যে দরকার সে ব্যাপারে আমরা সকলেই অবগত।

লামি আরও বলেন, মুক্ত বাণিজ্য থেকে যারা লাভবান হচ্ছেন তারা অনেকটা নিশ্চুপ। কিন্তু সেসব দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন।

এসময় হংকং কনভেনশন অ্যান্ড এক্সিভিশন সেন্টারের গ্রান্ড হলের মধ্যেই বিশ্বায়ন বিরোধী ৫০ জনের একটি দল এর প্রতিবাদ জানায়। প্রায় ১০ মিনিট ধরে তারা ‘ডব্লিউটিও কৃষক মারছে, ডব্লিউটিও পরিবেশ নষ্ট করছে, ‘লামি নয়, ডব্লিউটিও নয়, জীবন বাঁচাও’ এবং       ‘খারাপ চুক্তির চেয়ে চুক্তি না হওয়ায় ভালো’ বলে শ্লোগান দিতে থাকে।

ডব্লিউটিও’র মহাপরিচালক বলেন, বাস্তবতা হচ্ছে এ মধ্যস্থতার সত্যিকার সাফল্য অর্জন করতে হবে। তাহলেও সকলে লাভবান হবে। তবে এজন্যে অবশ্যই কিছু ঝুঁকি নিতে হবে বলে তিনি উল্লেখ করেন।

সম্মেলনের উদ্বোধনী অধিবেশনের আরও বক্তব্য রাখেন ডব্লিউটিও’র সাধারণ পরিষদের চেয়ারম্যান আমিনা মোহামেদ, চীনের হংকং ভিত্তিক বিশেষ প্রশাসনিক অঞ্চলের প্রধান নির্বাহী ডোলান্ড স্যাং, হংকংয়ের বাণিজ্য, শিল্প ও প্রযুক্তি সচিব জন সি স্যাং।

সম্মেলনে জাতিসংঘ মহাসচিব কফি আনানের পক্ষে একটি বিবৃতি পড়ে শোনান ইউএনসিডিএডি’র মহাসচিব সুপাচাই পনিশ্চপাকদি।

এদিকে সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী।

বিকেল ৩টায় (বাংলাদেশ সময় ১টায়) সম্মেলন শুরুর পূর্বেই বিশ্বায়ন বিরোধী হাজার হাজার কর্মী হংকং কনভেনশন অ্যান্ড এক্সিভিশন সেন্টারের চারদিকে নিরাপত্তা জোনের কাছাকাছি জড়ো হয়।

এসময় তারা বিশ্বায়ন বিরোধী ব্যানার ও ফেস্টুন নিয়ে ডব্লিউটিও’র বিপক্ষে শ্লোগান দিতে থাকে।

বাংলাদেশের বিভিন্ন বেসরকারি সংস্থার ১০০ জনের মতো কর্মী এ প্রতিবাদ বিক্ষোভে অংশ নেয়।

সম্মেলনের পাশাপাশি ডব্লিউটিও’র সদস্য রাষ্ট্রগুলোর বাণিজ্য মন্ত্রীরা নিজ নিজ দেশের স্বার্থ সম্পর্কিত বিষয়ে দ্বিপাক্ষিক ও গ্র“প বৈঠক করবেন।

বেশ কিছু উন্নত দেশ ইতোমধ্যেই স্বল্পোন্নত দেশের সমন্বয়ে গঠিত কিছু গ্র“পকে বিভিন্ন সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছে। স্বল্পোন্নত দেশগুলো যাতে দীর্ঘ মেয়াদে লাভবান হতে পারে সে ব্যাপারটি নিশ্চিত করতে তারা এ ঘোষণা দেয়।

সূত্র জানায়, বেশ কিছু ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময়মীমা সম্মেলনের আগেই শেষ হয়ে যাওয়ায় ডব্লিউটিও’র সদস্য রাষ্ট্রগুলো ছয়দিনব্যাপী এ সম্মেলন চলাকালে তাদের মধ্যকার দূরত্ব কমিয়ে আনার চেষ্টা করবেন।

গুরুত্বপূর্ণ এসব বিষয়ের মধ্যে রয়েছে, কৃষি, অকৃষিজাত পণ্যের প্রবেশাধিকার সুবিধা, স্বল্পোন্নত দেশের জন্যে বিশেষ ও স্বতন্ত্র ব্যবস্থা, বাণিজ্য সেবা সম্পর্কিত সাধারণ চুক্তি, বাণিজ্যের বিনিময়ে সাহায্য, উন্নয়ন ইস্যু ও বাণিজ্য সুবিধা ইত্যাদি।