খুলনায় জঙ্গি হামলা প্রতিরোধে সাংবাদিক ও আইনজীবীদের মত-বিনিময় সভা
খুলনা জেলা আইনজীবী সমিতির উদ্যোগে দেশব্যাপী জঙ্গি হামলা প্রতিরোধে করণীয় শীর্ঘক আইনজীবী ও সাংবাদিকদের মত বিনিময় সভা মঙ্গলবার সমিতির কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন অ্যাডভোকেট আব্দুল্লাহ হোসেন। এতে বক্তৃতা রাখেন সমিতির নব নির্বাচিত সভাপতি অ্যাড. এম এম মুবিজুর রহমান, অ্যাড. এস এম আমজাদ হোসেন, অ্যাড. গাজী আব্দুল বারী, এ্যাডঃ আব্দুল মালেক, অ্যাড. সোহরাব হোসেন, অ্যাড. আনসার উদ্দিন, অ্যাড. শেখ মাসুদ হোসেন রনি, খুলনা প্রেসক্লাবের সভাপতি শেখ আবু হাসান, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মকবুল হোসেন মিন্টু, বিটিভি’র খুলনা প্রতিনিধি শেখ দিদারুল আলম, দৈনিক সমকালের খুলনা ব্যুরো প্রধান মামুন রেজা, গ্রামের কাগজের ব্যুরো প্রধান কাজী শামীম আহমেদ, দৈনিক সংগ্রামের ব্যুরো প্রধান আব্দুর রাজ্জাক রানা, নিউ এজ’র খুলনা প্রতিনিধি আলম কান্তি দাস প্রমুখ।
সভায় বক্তারা বলেন, উগ্র জঙ্গিরা সাংবাদিক, আইনজীবী ও বিচারকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। ইসলামের নামে যারা বোমাবাজি করছে সেই সকল জঙ্গির পক্ষে আদালত বিচার কাজে কোন প্রকার সহযোগিতা করা হবে না বলে অঙ্গীকার করেন বক্তারা।
