২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহ ব্র্যাক অফিস থেকে বোমা-সদৃশ বস্তু উদ্ধার

ময়মনসিংহ’র ব্র্যাক অফিস থেকে মঙ্গলবার সকালে ফুলবাড়ী থানা পুলিশ একটি বোমা-সদৃশ বস্তু উদ্ধার করেছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2005, 12:37 PM

Updated : 26 Apr 2022, 06:23 PM

পুলিশ জানায়, ব্র্যাক অফিসের বাবুর্চি সকাল নয়টার দিকে বোমা-সদৃশ বস্তুটি দেখতে পেয়ে কর্মকর্তাদের জানায়।

ব্র্যাক কর্মকর্তারা এ বিষয়ে পুলিশকে অবহিত করলে তারা এসে বোমাটি উদ্ধার করে।

পুলিশ বোমাটিকে নিষ্ক্রিয় করার জন্য পানিতে ভিজিয়ে রেখেছে।