২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফোনে আড়িপাতা সংক্রান্ত অধ্যাদেশে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট

রোববার রাতে প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দীন আহমেদ ফোনে আড়িপাতা সংক্রান্ত অধ্যাদেশে স্বাক্ষর করেছেন। এর ফলে সরকারের গোয়েন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে করা টেলিফোন সংলাপ রেকর্ড করেতে দিতে পারবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2005, 02:11 PM

Updated : 26 Apr 2022, 06:23 PM

জাতীয় সংসদকে পাশ কাটিয়ে এই অধ্যাদেশ জারি করা হলো। জাতীয় সংসদের গত অধিবেশন শেষ হয় ২৪ নভেম্বর। সংসদের আগামী অধিবেশন বসছে জানুয়ারি মাসের মাঝামাঝিতে।

বাংলাদেশে টেলিকমুনিকেশনস এ্যাক্ট ২০০১ অনুযায়ী টেলিফোন সংলাপ রেকর্ড শাস্তিযোগ্য অপরাধ এবং জড়িত ব্যক্তিকে ছয়মাসের জেল কিংবা ৫০,০০০ টাকা জরিমানা কিংবা দু’ধরনের শাস্তি দেবার বিধান রয়েছে। কিন্তু দেশজুড়ে অব্যাহত সন্ত্রাসী তৎপরতা বন্ধে টেলিযোগাযোগে এমন হস্তক্ষেপ অত্যাবশ্যক হয়ে উঠেছে। তাই অনতিবিলম্বে অধ্যাদেশ জারি করার নির্দেশ দেওয়া হয়েছে।

তবে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো টেলিফোন সংলাপ রেকর্ড করতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিতে হবে।