২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় বাবা--মার ওপর অভিমান করে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

বগুড়ার ধুনট উপজেলার বিলকাজলী গ্রামে বাবা--মার উপর অভিমান করে প্রণব চন্দ্র (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী বিষপানে আত্মহত্যা করেছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2005, 08:15 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

গ্রামবাসীরা জানায়, ওই গ্রামের প্রফুল্ল চন্দ্রের ছেলে প্রণব এবার এসএসসি পরীক্ষার্থী ছিল। ৫ ডিসেম্বর সন্ধ্যায় লেখাপড়ার জন্যে তাকে বকাবকি করা হয়। এতে সে ক্ষুব্ধ হয়ে লেখাপড়া বন্ধ ও বিষপানে আত্মহত্যার হুমকি দেয়।

ওইদিন রাত সাড়ে ১১টার দিকে সে বিষপান করে। মুমূর্ষু অবস্থায় তাকে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় শনিবার রাত ৪টায় তাকে বগুড়া মোহাম্ম আলী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রোববার বেলা ১১টায় তার মৃত্যু হয়। এ ব্যাপারে সদর থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের হয়েছে।