২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় জঙ্গি দমনে মাইকিং: সন্ধ্যার পর অল্প বয়সীদের ঘরে থাকার নির্দেশ

কুষ্টিয়া জেলা প্রশাসন এক গণবিজ্ঞপ্তিতে ১৮ বছরের কম বয়সী ছেলেমেয়েদের রাতের বেলা বাড়ির বাইরে ঘোরাফেরা না করা আদেশ দিয়েছে। এ বিষয়ে মাইকিং করে সংশ্লিষ্টদের সতর্ক করে দেওয়া হয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2005, 07:54 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

জেলা তথ্য অফিসারের মাধ্যমে রোববার এ আদেশ জারি করা হয়। রোববার সন্ধ্যার পর জেলা অফিসের মাইক্রোবাসে মাইকিং করে এ আদেশ বিজ্ঞপ্তি প্রচার করা হয়। আদেশে বলা হয়, এর অন্যথা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।

প্রশাসনের একটি সূত্র জানায়, জঙ্গি বাহিনীতে অল্প বয়স্ক ছেলেমেয়ে যাতে ভীড়তে না পারে, তার কৌশল হিসেবে নেওয়া হয়েছে এ সতর্ক ব্যবস্থা।

এ নিয়ে অভিভাবকসহ সংশ্লিষ্ট সকল মহলে দেখা দিয়েছে তোলপাড়।