২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিরোধী দলের ওপর দোষ চাপিয়ে প্রকৃত অপরাধীদের আড়াল করার অপচেষ্টা চালাচ্ছে সরকার: ১১ দল

বিরোধী দলের ওপর দোষ চাপানো এবং প্রকৃত অপরাধী ও অভিযুক্তদের আড়াল করার অপচেষ্টার মুখে জাতি আজ অসহায়। ১১ দলের নেতৃবৃন্দ রোববার কেন্দ্রীয় পরিচালনা পরিষদের এক সভায় এ কথা বলেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2005, 08:26 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের সভাপতিত্বে সভায় বক্তারা আরও বলেন, উগ্র জঙ্গি সাম্প্রদায়িক শক্তি ক্রমবর্দ্ধিত বোমা-গ্রেনেড ও আত্মঘাতি বোমা হামলার মুখে জাতীয় নিরাপত্তাসহ সংবিধান, আইন ও বিচার ব্যবস্থা, গণতন্ত্র ও জাতীয় অস্তিত্ব বিপন্ন হয়ে উঠেছে।

নেত্রকোণায় উদিচী কার্যালয়ে আত্মঘাতী বোমা হামলার কথা উল্লেখ করে বক্তারা বলেন, এ ধরনের নৃশংস গণহত্যা ঘাটনায় দেশবাসী ক্ষোভ, ভীতি ও আতংকে দিনাতিপাত করছে।

দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘকাল ধরে জঙ্গি উগ্র সাম্প্রদায়িক অশুভ শক্তির এই আগ্রাসনের মুখে সরকারের দ্বিধগ্রস্ততা, বিরোধী তলের উপর দোষ চাপানো এবং প্রকৃত অপরাধী ও অভিযুক্তদের আড়াল করার অপচেষ্টার কারণেই বর্তমান পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন রাশেদ খান মেনন, অজয় রায়, মো: নূরুল ইসলাম, দিলীপ বড়–য়া, জাকির হোসেন, হাজী আবদুস সামাদ, ডাঃ অসিত কুমার রায় প্রমুখ।