২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের বিভিন্ন স্থানে জেএমবি সন্দেহে আটক ৮

টাঙ্গাইল, গাজীপুর, শেরপুর, লালমনিরহাট, নরসিংদী ও হবিগঞ্জ থেকে শনিবার পুলিশ জেএমবি সন্দেহে আটজনকে আটক করেছে।

রয়টার্স

নিউজ ডেস্ক

রয়টার্স

Published : 10 Dec 2005, 08:17 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

এদিকে গাজীপুর বোমা হামলার পর সেখান থেকেই আটক জেএমবির অ্যাকশন গ্র“পের সেকেন্ড ইন কমান্ড এনায়েতুল্লাহ জুয়েল জয়েন্ট ইন্টারোগেশন সেলের জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিচ্ছে। 

বিডিনিউজ টাঙ্গাইল প্রতিনিধি জানান, বোমা তৈরির সরজ্ঞামসহ তিনজনকে আটকের ১৬ ঘন্টা পর টাঙ্গাইলের নাগরপুর থানা পুলিশ শনিবার দুপুরে চৌহালী থেকে জেএমবি সদস্য বোমা প্রস্তুতকারী মীর সুমনকে গ্রেপ্তার করেছে।

এ গ্র“পের অন্য সদস্যদের আটক করতে পুলিশ ও র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ ও র‌্যাব সূত্র জানিয়েছে।

এর আগে শুক্রবার টাঙ্গাইল সীমান্তবর্তী সিরাজগঞ্জের চৌহালী গ্রামে বোমা তৈরির সরজ্ঞাম উদ্ধারের সময় মীর সুমন ও মীর দীপন দুই ভাই পালিয়ে যায়। পরে তাদের বাবা রাজশাহী টিএন্ডটির উপসহকারি প্রকৌশলী মীর সোলায়মানসহ তিনজনকে পুলিশ আটক করে।

বিডিনিউজ গাজীপুর প্রতিনিধি জানান, পুলিশ জেএমবি’র সাথে যোগসাজশের অভিযোগে সদর উপজেলার পিরুজালী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নজরুল ইসলামকে (৩৫) আটক করেছে। গ্রেপ্তারের পর তাকে পাঁচদিনের রিমান্ডে নেয়া হয়েছে।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের একটি সূত্র জানায়, গাজীপুরে আটক জেএমবির কমান্ডার এনায়েতুল্লাহ জুয়েল জয়েন্ট ইন্টারোগেশন সেলের জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিচ্ছে। সে ২৯ নভেম্বর ও ১ ডিসেম্বরের অপরেশনের ব্যাপারে মুখ খুলেছে। ২৯ নভেম্বর বার লাইব্রেরির আত্মঘাতী যুবকের পরিচয় না জানালেও সে জানায়, তার বাড়ি উত্তরবঙ্গে।

এনায়েত জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে, সে বৃহত্তর ঢাকায় বোমা হামলার দায়িত্বপ্রাপ্ত।

বিডিনিউজ শেরপুর প্রতিনিধি জানান, শেরপুর পুলিশ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের কসবা এলাকা থেকে আরিফ (১৬) ও সোহাগ (২০) নামের দুই যুবককে আটক করে। আটককৃতদের কাছ থেকে শতাধিক জেহাদী বই ও কাগজপত্র উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, প¬াস্টিকের বস্তার মধ্যে জেহাদী বই ও কাগজপত্র নিয়ে ওই দুই যুবক রিকশাযোগে শহরের নাগপাড়া এলাকা থেকে কামারপাড়া এলাকায় যাওয়ার পথে স্থানীয় দু’ যুবক তাদেরকে চ্যালেঞ্জ করলে তারা অসংলগ্ন কথাবার্তা বলে। এসময় বস্তা খুলে জেহাদী বই ও কাগজপত্র দেখে জনতা তাদের আটক করে থানায় খবর দেয়।

পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করছে।

বিডিনিউজ লালমনিরহাট প্রতিনিধি জানান, পুলিশের একটি বিশেষ দল শনিবার ভোরে কালীগঞ্জ উপজেলা সদর থেকে জেএমবি সদস্য সন্দেহে আশরাফিয়া দখিল মাদ্রাসার সুপার শহিদুল ইসলামকে আটক করেছে। ১৭ আগস্ট বিস্ফোরণের পর থেকে পুলিশ শহিদুলকে খুঁজছিল।

বিডিনিউজ নরসিংদী প্রতিনিধি জানান, শুক্রবার রাতে জেএমবি সন্দেহে পুলিশ শহরের পূর্ব ব্রাহ্মণদী থেকে হাফেজ মোহাম্মদ সাইফুল ইসলাম, শিবপুর উপজেলার পূবের গাঁও গ্রাম থেকে সাইফুল ইসলাম ওরফে দৌলত খাঁনকে গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ হবিগঞ্জ প্রতিনিধি জানান, পুলিশ জেলার মাধবপুর উপজেলার শাহজিবাজার গ্যাসফিল্ডের সামনে থেকে জেএমবি সন্দেহে আবু ছায়েদ মোহাম্মদ শামসুদ্দোহা (৩৫) নামে একজনকে আটক করেছে। তার বাড়ি নওগাঁ জেলায়। গ্যাস ফিল্ডের সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় তাকে আটক করা হয়।