২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে শক্তিশালী বোমা উদ্ধার

চট্টগ্রামে শনিবার একটি শক্তিশালী বোমা উদ্ধার করা হয়েছে। নগরীর চান্দগাঁও থানার খাজা রোড এলাকার পরিবার পরিকল্পনা বিভাগ পরিচালিত একটি ফার্মেসির সামনে থেকে এটি উদ্ধার করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2005, 03:52 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

পথচারীরা সকাল সোয়া ৯টায় খাজা রোডের গাউসুল আজম আরবান ফার্মেসির সামনে জেএমবির লিফলেটসহ বোমাসদৃশ্য একটি বস্তু দেখতে পেয়ে টহল পুলিশকে সংবাদ দেয়।

লাল টেপে মোড়ানো ঘড়ি সংযুক্ত বস্তুটির কারণে এলাকায় আতঙ্ক দেখা দেয়। পাশ্ববর্তী এনএমসি হাই স্কুল কর্তৃপক্ষ ক্লাস বন্ধ করে ছাত্র--ছাত্রীদের ছুটি দিয়ে দেয়।

পুলিশ ঘটনাস্থল ঘিরে রাখে এবং খাজা রোডে যান চলাচল বন্ধ করে দেয়।

খবর পেয়ে র‌্যাবের একটি বিস্ফোরক বিশেষজ্ঞ দল দুপুর সোয়া ১টায় ঘটনাস্থলে এসে বোমাটি নিষ্ক্রিয় করে তাদের অফিসে নিয়ে যায়।

র‌্যাবের বিশেষজ্ঞরা বলেছেন, টাইম ডিভাইসের পাশাপাশি বোমাটি শক্তিশালী উপাদানে তৈরি।