সাভারে বাসের চাপায় ১ মহিলা নিহত
ঢাকা-আরিচা মহাসড়কের ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডে শুক্রবার দুপুরে রাস্তা পারাপারের সময় নার্গিস বেগম (৪০) নামের এক মহিলা বাসের চাপায় নিহত হয়েছে।
স্থানীয়রা জানায়, দ্রুতগামী হানিফ মেট্রো সার্ভিস নার্গিসকে চাপা দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। চালক ইসমাইল হোসেন (৪০) বাস রেখে পালিয়ে যায়। পুলিশ লাশটি মর্গে পাঠিয়েছে।
নিহতের স্বামী বাদী হয়ে সাভার থানায় একটি মামলা দায়ের করেছেন।
