চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৬টি তাজা বোমা উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ওয়াহেদপুর সীমান্তে পাঁকা নারায়নপুর চর এলাকা থেকে ছয়টি শক্তিশালী তাজা বোমা উদ্ধার করা হয়েছে। বাংলাদেশ রাইফেলস (বিডিআর) সূত্রে শুক্রবার একথা জানা যায়।
বিডিআর সদস্যরা বৃহস্পতিবার রাত নয়টায় ওয়াহেদপুর সীমান্তের প্রায় এক কিলোমিটার ভিতরে পাঁকা নারায়নপুরে নদীর চর এলাকায় একটি ব্যাগ থেকে ছয়টি বোমা উদ্ধার করে।
বিডিআর ৬-রাইফেল ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেনেন্ট লুৎফর রহমান বিডিনিউজকে জানান, অত্যন্ত উচ্চ ক্ষমতা সম্পন্ন বোমাগুলো নিস্ক্রিয় করতে ব্যাটেলিয়ন হেডকোয়ার্টারে আনা হয়েছে।
