২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে পুলিশ ভ্যানকে ধাক্কা, ৫ পুলিশ গুরুতর আহত

নারায়ণগঞ্জে বৃহস্পতিবার এক সড়ক দুর্ঘটনায় পাঁচ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2005, 04:37 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

বন্দর থানার মালিবাগ এলাকায় ঢাকা--চট্টগ্রাম মহাসড়কে সকালে একটি যাত্রীবাহী বাস পুলিশের একটি ভ্যানকে পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। 

আহতরা হচ্ছে, সুবেদার রাজ্জাক এবং কনস্টেবল সাইদুর রহমান, মিজানুর রহমান, সুরুজ ও খোরশেদ।

পুুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, ঢাকা থেকে দাউদকান্দিগামী মেঘনা পরিবহনের দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস পুলিশের পিক আপ ভ্যানটিকে ধাক্কা দেয়।

দুর্ঘটনার পর আহতদের প্রথমে নারায়ণগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়।

পুলিশ ঘাতক বাসটির চালক নুরুল ইসলাম লেবুকে আটক করেছে।

এ ব্যাপারে নারায়ণগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।