রোববার থেকে তিতাসের বিশেষ অভিযান
বকেয়া আদায়, রাজস্ব আদায় বাড়ানো এবং সিস্টেমলস কমানোর লক্ষ্যে তিতাস গ্যাস রোববার থেকে তার বিতরণী এলাকায় মাসব্যাপী বিশেষ অভিযান শুরু করতে যাচ্ছে।
অভিযানের জন্যে পেট্রোবাংলা ১৯টি টাস্কফোর্স গঠন করেছে। এ দলগুলোকে সহায়তা করার জন্যে বৃহস্পতিবার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে ম্যাজিস্ট্রেট ও পুলিশ চাওয়া হয়েছে।
পেট্রোবাংলা সূত্রে জানা গেছে, ১১ ডিসেম্বর থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকা এ অভিযানে টাস্কফোর্স গ্রাহক পর্যায়ে কোনও ধরনের অনিয়ম পেলে সাথে সাথে সংযোগ বিচ্ছিন্ন করবে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
টাস্কফোর্স কাজ শুরু করবে সাভার এলাকা থেকে। পর্যায়ক্রমে তিতাসের পুরো বিতরণ--এলাকায় এ অভিযান চালানো হবে।
