ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় পিতা--পুত্র নিহত
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বৃহস্পতিবার সকালে একটি যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে পিতা ও পুত্র নিহত এবং অপর একজন গুরুতর আহত হয়েছে।
স্থানীয় খরিয়ালা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকাগামী একটি বাস এ দুর্ঘটনা ঘটায়।
নিহতরা হচ্ছে, নেত্রকোণার আব্দুল মান্নান (৫০) ও তার পুত্র নয়ন (২৫)। তারা ধান কাটার শ্রমিক হিসেবে কাজ করতে নেত্রকোণা থেকে আশুগঞ্জ আসছিল।
গুরুতর আহত রমজান মিয়া (৪০) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সেও ধান কাটার শ্রমিক।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে রাস্তা পারাপারের সময় বাসটি তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ওই দু’জন ঘটনাস্থলেই মারা যায়।
