অভিযোগ দায়েরর জন্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সেল চালু
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে তা দায়েরের জন্যে মন্ত্রণালয়ে একটি সেল খোলা হয়েছে।
মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নয়টি শাখার কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে অভিযোগ সংক্রান্ত ব্যাপারে সেলটি কাজ করবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নয়টি অঙ্গ প্রতিষ্ঠান হলো : বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ রাইফেলস (বিডিআর), আনসার, কোষ্ট গার্ড, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), পাসপোর্ট এবং ইমিগ্রেশন বিভাগ, ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স, কারা অধিদপ্তর এবং মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট কোর্ট (সিএমএম)।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ সচিব মোহাম্মদ জাকির হোসেনকে এ সেলের প্রধান করা হয়েছে।
এ সেলে সরাসরি লিখিতভাবে, টেলিফোনে, ফ্যাক্সে এবং ই মেইলে অভিযোগ পাঠানো যাবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ সচিবের ব্যক্তিগত কর্মকর্তা শফিকুল ইসলাম বিডিনিউজকে বলেন, ১ ডিসেম্বর সেলটি গঠন করা হলেও এর কাজ শুরু হয়েছে ৬ ডিসেম্বর থেকে। তিনি জানান, ভিত্তি ছাড়া কোন অভিযোগ গ্রহণ করা হবে না।
কর্তৃপক্ষ যদি কোন অভিযোগ যথাযথ মনে করে তাহলে তার যথাযথ তদন্ত করা হবে বলে তিনি জানান।
