সিরাজগঞ্জের আওয়ামী লীগ সভাপতিকে মোবাইলে জেএমবি’র হুমকি
সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের নব-নির্বাচিত সভাপতি এবং তৎকালীন পলাশডাঙ্গা যুবশিবিরের মুক্তিযোদ্ধা কমান্ডার ও সাবেক সংসদ সদস্য জননেতা আবদুল লতিফ মির্জাকে বুধবার ভোরে নিষিদ্ধ ঘোষিত জেএমবি’র সদস্য পরিচয়ে কে বা কারা মোবাইলে বোমা মেরে প্রাণনাশের হুমকি প্রদান করেছে।
মোবাইলে মির্জা লতিফকে জেএমবি’র কর্মকাণ্ডের বিরুদ্ধে সভা-সমাবেশে বক্তব্য না রাখতে হুশিয়ারি প্রদান করা হয়। অন্যথায় জেএমবি’র আত্মঘাতি বাহিনী বোমা মেরে তাকে হত্যা করবে।
এদিকে মঙ্গলবার ফৌজদারী আদালতের দুই প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম ও মনিরা বেগমকেও প্রচলিত আইনে বিচারকার্য পরিচালনা না করে ইসলামী আইনে বিচারকার্য সম্পাদন করার কথা বলে তদ্রুপ হুমকি প্রদান করা হয়।
হুমকির পর কোর্ট চত্বরে পুলিশী নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।
